

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
রবিবার ( ২৪ মে) দিনভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত যানবাহনের চাপে কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত অংশে উত্তরাঞ্চলগামী বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির চাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ঈদকে সামনে রেখে রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ বাড়ির পথে রওনা হওয়ায় মহাসড়কে এই চাপ সৃষ্টি হয়েছে।
মহাসড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। কোথাও কোনো যানবাহন বিকল হলে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যমুনা সেতুর টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
যাত্রীদের অনেকেই জানান, স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রাপথে বেশি সময় লাগলেও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশায় তারা ধৈর্য ধরে যাত্রা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং যাত্রীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন,মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি নির্বিঘ্নে ঈদ যাত্রা হবে।