মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ 
expand

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই) সকালে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রামকান্তপুর কইডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সদর উপজেলার রামকান্তপুর কইডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাট-অ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করে। একই সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কইডালা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. চাঁদ আলীর ছেলে মো. ইব্রাহিম শেখ (৪৪), কইডাঙ্গা গ্রামের মৃত তছিলুদ্দীনের ছেলে মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বলে জানান র‍্যাব-১০।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank