

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মেহেদী হাসান মামুন নামের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি মঠবাড়ীয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
মঠবাড়ীয়া পৌরসভা শাখা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তির ছবি এন পি বি নিউজের হাতে এসেছে।
মঠবাড়ীয়া পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মো. মেহেদী হাসান মামুনকে দলীয় সকল পদ ও পদবি থেকে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে মঠবাড়ীয়া পৌরসভা বিএনপি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা মো. মেহেদী হাসান মামুনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বা যোগাযোগ না রাখার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় বিএনপি।



