

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুটি হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অপরদিকে একই দিনে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।
তিনি আরও জানান, হত্যাকাণ্ড দুটির রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।