

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিশু সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া একটি আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় দায়েরকৃত জিআর মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নুর উদ্দিন মিশু। ওই মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "নুর উদ্দিন মিশু একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।"
স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে মিশু এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকরা।



