

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে বাবুল নামে একজনকে আটক করেছে কোষ্টগার্ড। এসময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্ধুক, দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। রোববার সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো: বাবুল (৩৬) একই এলাকার মো: সফিক উদ্দিনের ছেলে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোষ্টগার্ড এর একটি টিম। এসময় বাবুলকে তার বাড়ী থেকে আটক করা হয়। পরে বাড়ীতে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় কোষ্টগাডের সাথে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এই বিষয়ে কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে একাধিকবার বাবুল অস্ত্রসহ আটক হয়ে ছিল।
তিনি আরো জানান, আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দিবে।