

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূলের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনেরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন মাননীয় চেয়ারম্যান তারেক রহমান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। একই সঙ্গে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া উপজেলা পরিষদের মাঠে গাছের চারা রোপণ করেন তিনি।
বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার, আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলউল্লাহ তপন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



