

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবনসহ ২৬ মামলার আসামি সবুজ ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত বুধবার রাতে রাজধানী ঢাকার কোনাপাড়া এলাকা থেকে কালাই সবুজ ও রুপসী এলাকা থেকে এজাজুলকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, মুড়াপাড়া এলাকার সবুজ ওরফে কালাই সবুজ যাবজ্জীবনসহ ২৬ মামলার আসামী। সবুজ সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় থেকে শুরু করে ছিনতাই ডাকাতি হত্যা সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিল। বিভিন্ন সময় কালাই সবুজের সহযোগীদের গ্রেপ্তার করা হলেও কালাই সবুজকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালাই সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে রুপসি এলাকা থেকে তার সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।



