রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:৫২ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন