শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৫

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ৪ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনার পর ঢাকায় নেওয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আজমল বিশ্বাসের লোকজন সাইফুল বিশ্বাসের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে আজ বুধবার (২ সেপ্টেম্বর) নড়াইল জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank