বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

‎ময়মনসিংহের ধোবাউড়ায় সারের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধোবাউড়া, দুধনই, কলসিন্দুর ও চারুয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে ব্যবসায়ীদের হালনাগাদ রেজিস্টার না থাকা, সার বিক্রির অনুকূল পরিবেশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টে ছয় জন ব্যবসায়ীকে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।

‎অভিযানকালে সার ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি, বিক্রয় রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ ও সংরক্ষণ এবং সার বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank