

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রার অভিযোগ উঠেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বের করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচয় দেওয়া মতিউর রহমান রাঢ়ী শিক্ষার্থীদের নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে র্যালিটি বের করেন। পরে তাঁরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিদ্যালয় থেকে রওনা হন।
মতিউর রহমান রাঢ়ী বলেন, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর অনুমতি নিয়েই র্যালিটি বের করা হয়েছে।
তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ বলেন, শিক্ষা অফিস থেকে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের মাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের করার বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি। ওই সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না।
ক্লাশ বন্ধ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে এভাবে বাইরে যাওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



