

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যরাতে অসুস্থ রোগী নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে ডাকাত দলের কবলে পড়ে একটি পরিবার। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শিশুসহ ৫ জন আহত হয়েছে।
মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে বুধবার দিনগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুর রশিদ (৩০), সোহানি জামান (২৭), উবসন (৪০), ৩ বছরের শিশু আয়ান ও অটোচালক রাজা মিয়া (৩৭)।
আহতদের মধ্যে ২ জন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
আহতরা জানায়, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে রাতে আব্দুর রশিদের স্ত্রী সোহানি জামানকে নিয়ে অটোরিকশাতে করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিল পরিবারের সদস্যরা।
রাস্তায় আসার সময় পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে সেখানে এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে অটোরিকশার গতি রোধ করে।
পরে অটোরিকশাতে থাকা সকলকে মারধর করে মহিলাদের কাছে থেকে কানের দুল, ২টা মোবাইল এবং নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় এবং আটোচালক ও আরো একজন রোগীর স্বজনকে মারধর করে জখম করে।
এসময় মুজিবনগর থেকে ঢাকা থেকে আসা যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে জে আর পরিবহনের একটি বাস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত আব্দুর রশিদ ও অটোরিকশা চালক রাজা মিয়া বর্তমানে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবি জানান, এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন
