রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:২৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম(৪৮) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।

রোববার(২৪ মে) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিনটারী গ্রামে বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ২০ বছর আগে স্বামীর সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে তালাকের মাধ্যমে। সেই থেকে ঢাকায় অবস্থান করলেও মাঝে মধ্যে বাবার বাড়ি আসতেন স্বপ্না বেগম। গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেন। বাবার বাড়ি সংলগ্ন ভগ্নপতি নান্নু সরকারের স্বচ্ছ মঞ্জিল নামের বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে অবস্থান করতেন তিনি। চার দিকে প্রাচির দেয়া ভগ্নিপতির বাড়িতে প্রতিদিনের মত শনিবার রাতে ঘুমিয়ে যান। পরদিন সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে গেট খোলা পেয়ে ভিতরে গিয়ে তার বিবস্ত্র লাশ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিবস্ত্র লাশ দেখে স্থানীয়দের ধারনা ঘাতকরা তাকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারন ও ঘাতকদের সনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন