মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পাঁচ বছর পর বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল (৬৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এএইচএম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তাহাজুদ্দিন মন্ডল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলা উদ্দিন মন্ডলের ছেলে।

মামলা নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮ টার দিকে ওই শিশু ছাত্রী ঘরের বাইরে টয়লেটে গেলে সেখান থেকে বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে মুখ চেপে ধরে টেনে হিচরে পাশের বাঁশ বাগানের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মুখ ছেড়ে দিলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে ফেলে পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষনের অভিযোগ এনে তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র এজাহার নামীয় আসামী করে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক চৌড়ঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারার অভিযোগ এনে বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মজিদ জানান, কুমারখালী থানার স্কুল ছাত্রী ধর্ষন অভিযোগে আসামী তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা খাটার আদেশ দেন আদালত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank