

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়মসহ নানা অভিযোগের পর কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বুধবার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম যাচাই-বাছাই করেন।
দুদুকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক সুরাইয়া সুলতানা বলেন,রোগীদের সেবা প্রদানে হয়রানি সহ টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া সহ কিছু সার্বিক অব্যবস্থাপনা নিয়ে আমাদের কাছে অভিযোগ ছিল। সেজন্য কমিশনের অনুমতি নিয়ে আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি। আমরা আমাদের টিমের দুজন সদস্য রোগী সেজে এখান থেকে কিছু অনিয়ম আসলে দেখেছি এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষকে যেটা জানিয়েছি তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের কাছে কিছু সমস্যা মনে হয়েছে। মৃত্যু সনদের বিষয়ে আমরা কিছু অনিয়ম দেখেছি, এখানে টাকার বিনিময়ে মৃত্যু সনদ প্রদানের একটা বিষয় এসেছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে এবং আমরা অচিরেই খুব দ্রুত আমাদের কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব। আমরা যা যা দেখেছি, আমরা প্রতিবেদন দাখিল করব কমিশন বরাবর, তখন কমিশন থেকে ব্যবস্থা নেয়া হবে। এবং আমরা সার্বিক যা যা দেখেছি, আমরা হসপিটাল কর্তৃপক্ষকেও জানিয়েছি।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

