রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক আহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৭:২০ পিএম
নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক আহত
expand
নলছিটিতে ট্রলি উল্টে মালিক নিহত, চালক আহত

ঝালকাঠির নলছিটিতে তিন চাকার একটি ট্রলি উল্টে মালিক নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।

আহত চালক মো. ইমন একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠিয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানপাশা বাজার থেকে তেল খালাস করে তিন চাকার ট্রলিটি বাখরকাঠির উদ্দেশ্যে ফিরছিল। পথে কালিবাড়ি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন