মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি 'আব্দুর রহিম' গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং একজন প্রতিবন্ধী কিশোরী। ভিকটিমের পিতা বাত ব্যথায় আক্রান্ত হয়ে চলাফেরা করতে না পারলে একই এলাকার বাসিন্দা ২নং বিবাদী সুরঞ্জন দাস ভিকটিমের পিতাকে বলেন যে, তার পরিচিত একজন ভাল কবিরাজ আছে।

কবিরাজের মাধ্যমে চিকিৎসা করলে ভিকটিমের পিতা সুস্থ হয়ে যাবেন। অতঃপর ভিকটিমের পিতা সরল বিশ্বাসে কবিরাজকে তার বাড়িতে নিয়ে আসার জন্য ২নং বিবাদীকে বলেন। এরই প্রেক্ষিতে গত২ জুন আনুমানিক রাত ১০টায় ২নং বিবাদী ১নং বিবাদী কবিরাজ মোঃ আব্দুর রহিমকে ভিকটিমের পিতার বাড়িতে নিয়ে যায় এবং তারা সাথে বিস্কুট নিয়ে আসে। ভিকটিমের পরিবারের লোকজন বিবাদীদ্বয়কে খাওয়ানোর জন্য বিস্কুট আনতে দোকানে যেতে চাইলে বিবাদীরা তাদের নিয়ে আসা বিস্কুট ভিকটিমের পরিবারকে দেন এবং বিস্কুট আনতে তাদের দোকানে যেতে বাধা দেন। পরবর্তীতে বিবাদীদ্বয়ের নিয়ে আসা বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পর ভিকটিমের পিতা-মাতা ও ভাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর ২নং বিবাদীর সহযোগিতায় ১নং বিবাদী ভিকটিমকে গত ২ জুন আনুমানিক রাত ১১ টা হতে ৩ জুন আনুমানিক ভোর ৫ টা পর্যন্ত জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে ভিকটিমের পিতার বাড়ি থেকে চলে যান।

সকাল ৯ টায় ভিকটিমের মামা তার বোনের বাড়িতে গিয়ে দেখেন যে, ভিকটিমের পিতা-মাতা ও ভাই অচেতন হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। পরবর্তীতে তাদের চোখে-মুখে পানি দিলে তাদের জ্ঞান ফিরে আসে। উক্ত ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ৮ জুন আনুমানিক দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি হলো উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের লোহাঈদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম (৩৫)।

র‍্যাব -৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন