শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে নৌকা ডুবে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

‎দিনাজপুরের কান্তজিউ মন্দির থেকে রাধা কৃষ্ণের যুগল মূর্তির (দিনাজপুর শহরের রাজবাড়ী) উদ্দেশে নদীপথে যাওয়ার সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এক যুবক নিখোঁজ হয়েছেন।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলার ঢেপা নদীর বেলডাংগী ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ যুবকের নাম স্বাক্ষর কুন্ডু (২৫) বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি দিনাজপুর শহরের কালিতলা এলাকার সিন্টু কুন্ডুর ছেলে।

ঘটনার পরপরই নৌকা উল্টে পানিতে তলিয়ে যাওয়া স্বাক্ষর কুন্ডুকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের অভিযান জোরদার করা হয়েছে।

কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেসা খাতুন মীম জানান, উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা ডুবুরি দলের সাথে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, উল্টে যাওয়া নৌকায় ছয়জন ভক্ত ছিলেন। তার মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও স্বাক্ষর কুন্ডুকে উদ্ধার করা যায়নি। স্বাক্ষর কুন্ডু সাঁতার জানে না বলেই পানিতে তলিয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank