

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বিভিন্ন রেল অঙ্গন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন তিনি।
পরে উপজেলা প্রশাসন রেল কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। বেলা একটার পর প্রায় দেড় ঘন্টা যাবত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বিভিন্ন সেকশন পরিদর্শন করেন। সেই সাথে রেলওয়ের সংশ্লিষ্ট সকল কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
বেলা আড়াইটার দিকে পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় স্টেশনের টিকেট কাউন্টার, এক নম্বর প্লাটফর্ম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর আহসান হাবীব, পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম, ভেলোর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী-কার্য দপ্তরের কর্মকর্তা রাজা আলী শেখ ছাড়াও পার্বতীপুর মডেল ও রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


