

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
পরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকসহ প্রশাসন উপজেলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
গয়েশ্বর চন্দ্র রায়ের শ্রদ্ধা নিবেদনের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান নিপুণ রায় চৌধুরী। এরপর কেরানীগঞ্জ অফিসার ক্লাব, দক্ষিণ ও কেরানীগঞ্জে মডেল থানা পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
