মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-২০ আসনে ঝুকিপূর্ণ ১৩ কেন্দ্র

ঢাকা (ধামরাই) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় ধামরাই
expand
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় ধামরাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে ১৪৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বুধবার (৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব এসব তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-২০ সংসদীয় ১৯৩ নম্বর আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৭১০টি।

১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯।

এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ ও নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন।

প্রশাসনের তথ্য অনুযায়ী ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রগুলো হলো- চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোটকেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখল বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা মোতানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হলেও ভোট গ্রহণে কোনো সমস্য হবে না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। ওই কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ হবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান মোহাম্মদ সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সার্বক্ষণিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ধামরাইতে সুন্দর ভাবে ভোট গ্রহণ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X