শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
expand
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেছেন, এসব অপরাধ দমনে সফল হলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। তিনি জানান, মুরাদনগর থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা গেলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ জানান। পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের নির্দেশও দেন মন্ত্রী।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়িবহর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X