

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল রোমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পিএইচপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল রোমান নোয়াখালীর হাতিয়া উপজেলার রসুলপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত এস এইচ হিল এগ্রো ফার্মে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোমান মহাসড়ক পার হওয়ার সময় বাড়বকুণ্ডের নড়ালিয়া রাস্তার মাথার ইউটার্ন এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৭-৯১৭৪) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে পিএইচপি গেটের পাশে গিয়ে পড়ে।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিস উদ্দীন জানান, প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
