মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় নিখোঁজের দুই দিন পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand

চাঁদপুরের কচুয়ায় এরশাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির জামে মসজিদের পুকুরপাড়ের একটি নারিকেল গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ​নিহত এরশাদ হোসেন উপজেলার বদরপুর গ্রামের রাম সিংগাপুর বাড়ির মৃত শহীদ উল্লাহর ছেলে। তাঁর পরিবারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

​স্থানীয়রা জানান, দুপুরে মসজিদের মুসল্লিরা পুকুরের পশ্চিম পাশে নারিকেল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তাঁরা দ্রুত কচুয়া থানায় খবর দেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, তাঁর স্বামী এরশাদ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। গত বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির করার পর আজ তাঁর ঝুলন্ত লাশের সন্ধান পাওয়া যায়। স্বামীর এই অপমৃত্যুর বিষয়ে তাঁদের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল ফোর্স পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank