মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বায়নাকৃত জমিকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ২

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে বায়নাকৃত একটি জমি দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) উপজেলার বাড়াইল গ্রামের হিন্দুপাড়া কবরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে। একই রাতে আহত জাহাঙ্গীর আলম (পিতা: শাহজাহান মিয়া), গ্রাম- বাড়াইল, ইউনিয়ন- সলিমগঞ্জ, বাদী হয়ে তিনজনকে এজাহারভুক্ত আসামি করে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের মাহবুব আলম সোহাগের জমি-সংক্রান্ত ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই জাহাঙ্গীর আলম ও তার ভাই মো. নাসির উদ্দিন বাড়াইল হিন্দুপাড়া কবরস্থানের পাশে অবস্থিত বায়নাকৃত জমিটি দেখতে যান।

অভিযোগে বলা হয়, এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহবুব আলম সোহাগ (পিতা: আবু ইসাক), মোহাম্মদ আলী (পিতা: মানা মিয়া) এবং মো. মাইনুদ্দিন (পিতা: আবুল কাশেম) তাদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলায় মো. নাসির উদ্দিনের হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। এছাড়া জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত খোলা জখমের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "মামলাটি রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সূত্রের দাবি, এ মামলার প্রধান অভিযুক্ত মাহবুব আলম সোহাগ এর আগে একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank