শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বগুড়ার শেরপুরে আরজিনা খাতুন (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার দাবি করা হলেও পুলিশ একে ‘আত্মহত্যা’ বলে সন্দেহ করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিশালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরজিনা খাতুন ওই গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের মেয়ে এবং শেরপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, সকালে আরজিনার বাবা থানায় এসে তার মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা লিখিতভাবে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করার সময় আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু চিহ্ন দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সকালে নিজ শোবার ঘরে আরজিনা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank