শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যানটিনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ট্রেনের ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রা করছিলেন। একপর্যায়ে তাকে ট্রেনের ক্যানটিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা সেখানে এগিয়ে আসেন। এ সময় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে তুলে দেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যের নাম রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সদস্যদের আসামি করার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন বলে সাংবাদিকদের অভিযোগ।

তবে ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদেরও সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank