

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
পরিবার সূত্রে জানা যায়, নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। অপর ভাই মানিক বাছাড়ও স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিধান ও মানিক বাছাড় বাড়ির অদূরে ধানক্ষেতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা একসঙ্গে মাঠে কাজ করতে যান। পরে বজ্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

