মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে র‍্যাবের কাছে ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

সুন্দরবনে চারটি জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় র‍্যাব-৬-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে তারা আত্মসমর্পণ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ দস্যুদের এই আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬-এর মিডিয়া শাখা থেকে জনা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। তাদের মধ্যে চার বাহিনীর প্রধানও রয়েছেন।

সুন্দরবনে জলদস্যুতা নির্মূল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে তাদের আত্মসমর্পণ করানো হয়েছে।

র‍্যাব-৬ (খুলনা)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘জলদস্যুদের আত্মসমর্পণ করানোর কার্যক্রম ও অভিযান এখনো চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

তিনি বলেন, ‘সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আত্মসমর্পণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank