মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতির পর জন্মস্থান শিবচরে এলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদের অন্যতম ‘অতিরিক্ত আইজিপি’ হিসেবে পদোন্নতি পাওয়ার পর নিজের জন্মস্থান শিবচরে আবেগঘন মুহূর্তে বরণ করে নেওয়া হলো ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও এই মাটির সন্তান রেজাউল করিম মল্লিককে। তাঁর এই আগমনে গোটা শিবচর জুড়ে এখন আনন্দের জোয়ার বইছে।

​মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় তিনি তাঁর শিবচরের বাসভবনে এসে পৌঁছান। এলাকায় পা রেখেই তিনি প্রথমে তাঁর প্রয়াত পিতার কবর জিয়ারত করতে যান। সেখানে মরহুম বাবার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন তিনি। এরপর তিনি সরাসরি চলে যান শিবচর থানায়। ​ থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। সেখানে তিনি একটি সৌজন্য বৈঠকে অংশ নিয়ে থানার বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি মানবিক, আন্তরিক ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। জনগণের সেবক হয়ে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

​পরিদর্শন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে থানা চত্বরে একটি এভোকাডো ফলের চারা রোপণ করেন এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। সেই সাথে সাধারণ মানুষকেও বেশি করে গাছ লাগানোর অনুরোধ জানান।

​এদিকে, শিবচরের কৃতি সন্তানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় চারপাশ। তাঁরা রেজাউল করিম মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও অভিনন্দন জ্ঞাপন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন