মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:২৬ পিএম
মো. কারিম (৩০)
expand
মো. কারিম (৩০)

নেত্রকোনা জেলা শহরের ছোটবাজার এলাকা থেকে ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. কারিম (৩০)। পুলিশ জানিয়েছে, তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ওয়াইক্যং ইউনিয়নের ফালনখালী এলাকায় বসবাস করতেন। বর্তমানে তিনি নেত্রকোনা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আমিনুলের নেতৃত্বে একটি দল ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কারিমকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ৬ জুন চট্টগ্রাম থেকে ‘সোনাতরী পরিবহন’-এর একটি বাসে নেত্রকোনায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নেত্রকোনা মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, আটক ব্যক্তির পরিচয় ও তার নেত্রকোনায় আসার উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন