রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের পর গোসল করিয়ে শিশুকে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:৫১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা সহিদ মিয়ার বিরুদ্ধে।

শনিবার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।

পরে অভিযুক্ত সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। তারপর পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তারা অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন