রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানা ঘেরাও

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৩:১১ পিএম আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:১৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

বান্দরবানের থানচিতে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানা ঘেরাও করে রেখেছে।

রোববার (২৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পাশ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে বিষয়টি টের পায় শিশুটির বাবা-মা। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।

এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে। এছাড়া খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা থানার সামনে এসে হট্টগোল শুরু করে।

স্থানীয় উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ রোববার সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে সরে যায়।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী বড়ুয়া কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলাও হয়েছে। স্থানীয় উত্তেজিত থানা এলাকায় হট্টগোলে করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন